1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ছাত্রজীবনের শখ থেকে পূর্ণকালীন ট্রাভেল ব্যবসা, তরুণ উদ্যোক্তা রাশেদুল শিকদার - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের নড়াইলে পুকুরপাড়ে পাড়ে থাকা ম/র/দে/হ উদ্ধার করল পুলিশ উজিরপুরে চুরির অপবাদে খুঁটিতে বাঁধা যুবক, সন্তানকে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

ছাত্রজীবনের শখ থেকে পূর্ণকালীন ট্রাভেল ব্যবসা, তরুণ উদ্যোক্তা রাশেদুল শিকদার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

ববি প্রতিনিধি,আহম্মদ আব্দুল্লাহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভ্রমণের প্রতি ভালোবাসা থেকেই শুরু। ছোট পরিসরে শিক্ষার্থীদের নিয়ে ট্যুর আয়োজন করতে করতে সেই শখই এখন পরিণত হয়েছে পূর্ণকালীন পেশায়। বরিশালের তরুণ উদ্যোক্তা রাশেদুল শিকদার পরিচালনা করছেন ‘ট্রাভেলার্স অফ বরিশাল’ নামের একটি ট্রাভেল এজেন্সি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল শিকদার স্নাতকোত্তর সম্পন্ন করার পর ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে বেছে নেন। ছাত্রজীবনে ভ্রমণের প্রতি আগ্রহ থাকলেও একা বা ছোট পরিসরে ভ্রমণের ক্ষেত্রে খরচ ও সুযোগের সীমাবদ্ধতা ছিল। সেখান থেকেই শিক্ষার্থীদের নিয়ে ছোট ছোট ট্যুর আয়োজনের উদ্যোগ নেন তিনি।

শুরুতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সীমিত পরিসরে ট্যুর আয়োজন করলেও ধীরে ধীরে এর পরিধি বাড়তে থাকে। বর্তমানে পরিবার, বন্ধুমহল, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ট্যুর আয়োজন করছে ‘ট্রাভেলার্স অফ বরিশাল’।

এজেন্সিটির মাধ্যমে বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত ট্যুর পরিচালনা করা হয়। কক্সবাজার, বান্দরবান, সুন্দরবন, লালন মেলাসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র, ঐতিহ্যবাহী স্থান ও মেলায় ট্যুর আয়োজন করা হচ্ছে। উদ্যোক্তার দাবি, প্রতি মাসেই দেশের বিভিন্ন গন্তব্যে একাধিক ট্যুর পরিচালনা করা হয়।

রাশেদুল শিকদারের মতে, তাদের ট্যুরের অন্যতম লক্ষ্য হলো তুলনামূলক কম খরচে ভ্রমণপ্রেমীদের ভালো ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ করে দেওয়া। শিক্ষার্থীদের দিয়ে শুরু হওয়া সেই উদ্যোগ এখন বড় পরিসরে পরিবার ও বিভিন্ন গ্রুপের ট্যুর আয়োজন পর্যন্ত বিস্তৃত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar