1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি আইটি সোসাইটির নবনির্বাচিত সভাপতি মেহেদী, সম্পাদক তানজিল - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

জবি আইটি সোসাইটির নবনির্বাচিত সভাপতি মেহেদী, সম্পাদক তানজিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ৭ম নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের ৪র্থ তলায় নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন শেষে নির্বাচিত নতুন নির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন এ.কে.এম. আবদুল্লাহ, রাবেয়া আক্তার বর্ণি ও মো. শাহরিয়ার জুবায়ের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তানজিল আল সিয়াম এবং সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল করিম সাগর ও আনিসুর রহমান জিহাদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাফায়েত জামিল, অফিস সম্পাদক পদে মো. আলী আহমেদ মাজুমদার শ্রাবণ, অর্থ সম্পাদক পদে জাবেদ হোসেন চৌধুরী এবং ওয়ার্কশপ সম্পাদক পদে মো. মাহিন মুন্সি নির্বাচিত হয়েছেন।

কমিটিতে আইটি সম্পাদক হিসেবে মো. জুয়েল রানা, প্রকাশনা সম্পাদক হিসেবে নিশিতা আফরোজ, পাবলিসিটি ও পিআর সম্পাদক হিসেবে মো. রিশাদ, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে আবির রহমান সাদ এবং আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিয়াম খান শাহিক। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন পিউস সাহা, মো. রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, সৃজন সাহা ও লিমা আক্তার।

নবনির্বাচিত সভাপতি মো. মেহেদী হাসান বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি জবিয়ানদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতায় প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা ছাড়া কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব না। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রযুক্তিবান্ধব প্রজন্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”

সাধারণ সম্পাদক তানজিল আল সিয়াম বলেন, “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে জবি আইটি সোসাইটি আরও কার্যকর ভূমিকা রাখবে। সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে একটি দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিবান্ধব কমিউনিটি গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।”

নির্বাচন কমিশনের ঘোষণায় বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ৭ম নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়াও নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়েছে।

এদিকে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে সময়োপযোগী করার লক্ষ্যে বিদ্যমান গঠনতন্ত্রের কিছু ধারা সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এ উদ্দেশ্যে আগামী ৩০ দিনের মধ্যে সাধারণ সভা আয়োজন করে সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য নতুন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar