ববি প্রতিনিধি,আহম্মদ আব্দুল্লাহ
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা ২০২৫-২৬ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস হল রুমে বেলা চারটায় আজমাইন সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ছুটি মন্ডল ও তুষার শিবলী।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি একটি ফলপ্রসূ ক্যারিয়ার কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ ও ভবিষ্যতের ক্যারিয়ার গড়ে তোলার নানা দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি ববি উপাচার্য ড. মামুন অর রশীদ বলেন, ” আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মধ্যে ৩৩ তম বিশ্ববিদ্যালয়। অন্য ২৫ টি বাকি বিশ্ববিদ্যালয়ের তুলনা আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক কিছু আছে। তাই আমি সকল ছাত্র ছাত্রীদের আমি অনুরোধ করবো আমরা শুধু বিশ্ববিদ্যালয়ের নেগেটিভ দিকগুলো দেখবো না পজেটিভ দিক গুলো সামনে তুলে আনবো যা বিশ্ববিদ্যালয়ে আছে আরো অনেক কিছু পাবো। আমাদের বিশ্ববিদ্যালয় ভবন ৩ অর্থ মন্ত্রণালয়ের থেকে অনুমোদন দিলে আমার কাজ শুরু করতে পারবো । আমাদের বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায় প্রোজেক্টটি আলরেডি স্টাট করেছি। আগামী সপ্তাহ আমাদের ১৫ তম ব্যাচের সেন্টাল অরিয়েন্টশন হবে। সবাই অভিনন্দন জানাচ্ছি। পটুয়াখালী থেকে অগত মেহমানদের অভিনন্দন ও জ্ঞাতিগপন করছি। পটুয়াখালী ছাত্র কল্যাণ পরিষদ কে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করার জন্য। সবশেষ একটা কথা বলবো গুনগান বা ক্ষতি হোক আমি তোমাদের লোক।”
পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান আলোচক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তিনি বলেন, ‘তোমরাই আগামী দিনের সম্পদ। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তুলতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি আজমাইন সাকিব তার বক্তব্যে বলেন, “পটুয়াখালী জেলা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। নবীনদের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনা দেওয়ার জন্যই এই আয়োজন।”
অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন বর্ষের জ্যেষ্ঠ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও ক্যারিয়ার কর্মশালা শেষে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।