1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাদ্দাম উদ্দিন রাজ,রাজ,নরসিংদী।

নরসিংদীর রায়পুরায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে ‘আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার পান্থশালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পান্থশালা এলাকায় প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা ও অনিয়মের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা নগদ জরিমানা করা হয়।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র কনসালট্যান্ট ডা. নজরুল ইসলামসহ রায়পুরা থানা–পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar