1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি, উজিরপুর
বৃহস্পতিবার (১ অক্টোবর) ২০২৬, রাত ৯টা ১৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখে নিজের হাতে খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা তুবা বিনতে অরনি দীর্ঘদিন পর আবারও বিদ্যালয়ে ফিরেছে। পারিবারিক নানা জটিলতায় পড়াশোনা থেকে দূরে থাকা তুবার শিক্ষাজীবন সচল রাখতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উজিরপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার সহযোগিতায় তুবা বিদ্যালয়ে যায়। ইউএনও নিজে তাকে বিদ্যালয়ে নিয়ে গেলে শিক্ষকরা তাকে স্বাগত জানান। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করে তুবা।

সম্প্রতি বামরাইল বাজারে তুবার বাবা অনিককে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। পরে বাজার থেকে চা-রুটি কিনে নিজের হাতে বাবাকে খাওয়ায় তুবা। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

ঘটনার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনিককে চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একই সঙ্গে তুবার পড়াশোনা যাতে বন্ধ না হয়, সে বিষয়ে সহযোগিতার উদ্যোগ নেয় প্রশাসন।

পারিবারিক সমস্যার কারণে তুবা এতদিন স্কুলে যেতে পারেনি। তার পড়াশোনা যাতে আর বন্ধ না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

ইউএনও মো. আলী সুজা এ কথা জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মামুন বলেন, দীর্ঘদিন পর তুবা বিদ্যালয়ে ফিরেছে। তার পড়াশোনার প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ নজর রাখবে।

তুবা বলে, দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত। তুবার মা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ী, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না ও সদস্য গোলাম মোস্তফা আকাশসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar