1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাকিব আহসান
প্রতিনিধি, পীরগঞ্জ, ঠাকুরগাঁও

‘চিকিৎসা হোক সবার জন্য, সেবা হোক নিঃস্বার্থ’এই প্রত্যয়কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। উপজেলার ২ নম্বর কোষারানীগঞ্জ ইউনিয়নের নাকাটি বাজারে সানজা মেডিকেল সেন্টার, মাস্টার মার্কেটে আয়োজিত এ ক্যাম্পে সতাল ৮ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন ২ নম্বর কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘুঘুয়া গ্রামের ডা. মো. শাকিব ইসলাম। তিনি এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি (মেডিসিন), এমসিজিপি, সিএমইউ, ডিএমইউ (আল্ট্রা) সম্পন্ন করেছেন এবং বর্তমানে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। তাঁর সঙ্গে নারী ও প্রসূতি রোগীদের চিকিৎসাসেবায় ছিলেন ডা. মোছা. মাহমুদা আক্তার। তিনি এমবিবিএস (আরইউ), পিজিটি (গাইনি অ্যান্ড অবস), সিএমইউ ও ডিএমইউ (আল্ট্রা) সম্পন্ন করেছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থের অভাবে কিংবা চিকিৎসাকেন্দ্রে যাতায়াতের অসুবিধার কারণে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। বিশেষ করে নিম্নআয়ের মানুষদের কাছে চিকিৎসা ব্যয় অনেক সময় বাড়তি চাপ তৈরি করে। এসব মানুষের কথা বিবেচনা করেই বিনামূল্যে চিকিৎসাসেবার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগী ফিরোজা সুলতানা বলেন, “ডাক্তারের কাছে যেতে হলে কনসালটেশন ফি ও যাতায়াত খরচ লাগে। সংসারের খরচ চালিয়ে অনেক সময় চিকিৎসার জন্য আলাদা টাকা রাখা কঠিন হয়ে পড়ে। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়ায় আমাদের মতো সাধারণ মানুষের অনেক উপকার হয়েছে।”

আরেক রোগী আব্দুর রহিম বলেন, “বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলাম। কিন্তু অর্থের সংকটের কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারিনি। ফ্রি ক্যাম্পের খবর পেয়ে এখানে এসেছি। চিকিৎসক সময় নিয়ে আমার সমস্যা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।”
নারী রোগীদের একজন বলেন, “নারীদের অনেক শারীরিক সমস্যা থাকলেও লজ্জা বা অর্থের কারণে অনেকে চিকিৎসকের কাছে যেতে চান না। নারী চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকায় এখানে এসে স্বস্তি পেয়েছি।”

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নাকাটি বাজার ও আশপাশের গ্রামগুলোতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের বসবাস রয়েছে। স্থানীয় পর্যায়ে এ ধরনের চিকিৎসা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে সাধারণ মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে আরও সচেতন হবে। পাশাপাশি জটিল রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী উচ্চতর চিকিৎসার জন্য রোগীকে পরামর্শ দেওয়া সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দা রেজওয়ানুল ইসলাম রনি বলেন, “গ্রামের অনেক মানুষ অসুস্থ হলেও প্রথম দিকে চিকিৎসকের কাছে যায় না। বিনামূল্যে চিকিৎসার এমন আয়োজন তাদের চিকিৎসার আওতায় আনতে সহায়ক হবে। বিশেষ করে বয়স্ক ও দরিদ্র মানুষ এতে বেশি উপকৃত হবেন।”

আয়োজকদের মতে, একজন অসহায় মানুষের চিকিৎসার সুযোগ তৈরি করে দেওয়া শুধু একটি চিকিৎসাসেবা নয়, এটি সামাজিক দায়িত্ব পালনেরও একটি অংশ। মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনায় চিকিৎসাসেবায় বৈষম্য কমাতে স্থানীয় পর্যায়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এগিয়ে এলে স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়ানো সম্ভব।
সানজা মেডিকেল সেন্টার, মাস্টার মার্কেট, নাকাটি বাজারের ব্রিজসংলগ্ন এলাকায় আয়োজিত এ ক্যাম্পে আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা নিতে আসার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যাদের পরিচিত বা আশপাশে চিকিৎসাসেবা প্রয়োজন এমন মানুষ রয়েছেন, তাদের কাছে এ উদ্যোগের তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar