1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন টাঙ্গাইলে ধর্ষণের বিচার দাবিতে অভিযুক্তের বাড়িতে ৪ দিন ধরে বৃদ্ধার অনশন দুর্গাপূজায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি দোহারে এতিম ৫ কন্যার পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র চলে না: গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে নৈরাজ্যের প্রতিবাদে গাছা থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল কালিয়াকৈরে অতিরিক্ত লোডশেডিং ৫ থেকে ৬ ঘণ্টা ও মিলেনা বিদ্যুৎ তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও মারধর: অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে বিমানকর্মীসহ আটক ২, ১ কেজি স্বর্ণ উদ্ধার

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি

বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—বিভাগের নাম পরিবর্তন করে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’ করা এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করা।

এর আগে, একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার বিভাগের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ক্লাস ও পরীক্ষা বর্জন করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে তারা এ দুই দাবি জানিয়ে আসছেন। বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের পক্ষে সুপারিশ করেছে। শনিবারের সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রত্যাশায় প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও এর চূড়ান্ত বাস্তবায়ন হয়নি। কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে অনশনে বসবেন বলেও জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবি, বিভাগের পাঠ্যক্রমে কমিউনিকেশন, মিডিয়া ও ফিল্ম-সংশ্লিষ্ট বিষয় পড়ানো হলেও বর্তমান নামের মধ্যে ‘কমিউনিকেশন’ শব্দটি নেই। এতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নিজেদের একাডেমিক পরিচয় তুলে ধরতে সমস্যায় পড়তে হয়। নাম পরিবর্তন করা হলে বিভাগের পাঠ্যক্রম ও একাডেমিক পরিচয়ের মধ্যে আরও সামঞ্জস্য তৈরি হবে বলে মনে করেন তারা।

এ ছাড়া ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন সামাজিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, এতে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বিভাগের পরিচয় আরও স্পষ্ট হবে।

বিভাগীয় সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীরা এ দুই দাবিতে স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৯ জানুয়ারি বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের প্রাথমিক সুপারিশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর আগে জানিয়েছিলেন, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে নেওয়া হবে। বিষয়টি তাঁর একক সিদ্ধান্তে বাস্তবায়ন সম্ভব নয়; এ জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।

শনিবার সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar