জেলা প্রতিনিধি
বুধবার (১৪ অক্টোবর), দুপুর ১২টা ৪ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে অগ্নিনির্বাপক কর্মীরা উদ্ধার ও আগুন নেভানোর কাজ করছেন। কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, “একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।”
বর্তমানে মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।