1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় - bdtelegraph24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৩১ সেনার শেষকৃত্য সম্পন্ন ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন বাঘাইছড়ির সাজেকে আবারও অবরোধের ডাক, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল ইনুর সৌদি আরবের বিমানবন্দরে সীমিত কার্যক্রম: ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোট

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ। তিনি বলেছেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং তার চালচলনে কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ‘মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিও প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘অভিভাবকদের খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে বন্ধুত্ব করে, তার চালচলনে কী পরিবর্তন হচ্ছে—এসব লক্ষ্য রাখুন। আসুন, আমরা মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি।’

কলেজের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহযোগী অধ্যাপক ও প্রাথমিক শিক্ষাক্রম বিশেষজ্ঞ মোহাম্মদ শাহীন মিয়া এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব।

কলেজের প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও প্রভাষক বাকির আহম্মেদ হামিম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রাহিবুল ইসলাম মারুফ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুক্তা আক্তারসহ অন্য অতিথিরা।

বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজে। মাদক প্রতিরোধে সরকারের একার পক্ষে সফল হওয়া কঠিন। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা।

তাঁরা আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা মাদক প্রতিরোধে সহায়ক হতে পারে। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল তরুণ সমাজ গড়ে তুলতে না পারলে বিজ্ঞান, সভ্যতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মো. আবুসাঈদ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar