1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৪ শতাংশ কোটা নির্ধারণ - bdtelegraph24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযানঃমালিকসহ ৩৯ নারী পুরুষ আটক অভয়নগরে নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা রউফ মোল্যা গ্রেফতার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৪ শতাংশ কোটা নির্ধারণ সাতক্ষীরায় ধর্মীয় অবমাননার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত গাছার কুনিয়ায় বিভিন্ন সমস্যা নিরসনে সামাজিক উঠান বৈঠক অভয়নগরে আওয়ামীলীগ নেতা রউফ মোল্যা ফের গ্রেফতার  ভিয়েতনাম যুদ্ধে নিহত ৭৩১ সেনার শেষকৃত্য সম্পন্ন ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ভোটের প্রত্যাশা নয়, সম্প্রীতির বন্ধন অটুট রাখাই লক্ষ্য: মুসলিম উদ্দিন বাঘাইছড়ির সাজেকে আবারও অবরোধের ডাক, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ১৪ শতাংশ কোটা নির্ধারণ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বুধবার (১৪ অক্টোবর), রাত ৮টা ৩৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নীতিমালায় বিভিন্ন শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মোট ১৪ শতাংশ সাধারণ কোটা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরের স্কুলগুলোর জন্য ৪০ শতাংশ ক্যাচমেন্ট এরিয়া কোটা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নীতিমালার ১৭ নম্বর ধারায় কোটা সংক্রান্ত বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। মোট ১৪ শতাংশ কোটার মধ্যে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতি-নাতনিদের জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ২ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তরের সন্তানদের জন্য ২ শতাংশ আসন বরাদ্দ রাখা হয়েছে।

পারিবারিক সুবিধার কথা বিবেচনায় রেখে একই বিদ্যালয়ে পড়া সহোদর বা সহোদরা শিক্ষার্থীদের জন্য ৩ শতাংশ এবং যমজ ভাই-বোনের জন্য ২ শতাংশ আসন নির্ধারিত থাকবে। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট আসনের ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

ক্যাচমেন্ট এরিয়া ও তদারকি

ঢাকা মহানগরের সরকারি বিদ্যালয়গুলোতে স্থানীয় শিক্ষার্থীদের প্রাধান্য দিতে আওতাধীন এলাকার বা ক্যাচমেন্ট এরিয়ার জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে। অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলিজনিত কারণে তাদের সন্তানদের ভর্তির সুবিধার্থে দেশের প্রতিটি সরকারি স্কুলের প্রতি শাখায় অতিরিক্ত ৫ শতাংশ আসন সংরক্ষণের বিধান রাখা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে ঢাকা মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক ভর্তি কমিটি গঠন করা হবে। এই কমিটি পুরো ভর্তি কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar