1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ - bdtelegraph24.com
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিলে অংশ নেওয়ায় যুবক গ্রেপ্তার শ্যামনগরে নদীতে থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ ৪টি বোট ও ৭ প্রতিষ্ঠানের বালু জব্দ অভয়নগরে তাদাব্বুরুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ যশোর জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর যশোরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা লোহাগাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আবু তাহের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার উদ্যোগ: কমবে ৬ ঘণ্টার যাত্রা ডিজিটাল যুগে নিরাপত্তা ও মানবিক মর্যাদার চ্যালেঞ্জ মোকাবিলায় বিইউপিতে সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, অগ্রাধিকার পাবে বগুড়া বরিশাল বিশ্ববিদ্যালয় ও আভাস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন / কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টা ৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ন্যাচারাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে কারখানার বোতল সংরক্ষণাগারে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন।

কারখানার শ্রমিক ও কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পাশের নিট এশিয়া কারখানার ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ আশপাশের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইশতিয়াক আহমেদ বলেন, “আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছেন।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar