1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে ১৪ মাসের শিশু বিক্রির পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার নোয়াখালীতে শ্বশুরবাড়ির পরিত্যক্ত ঘর থেকে যুবকের মাটিচাপা মরদেহ উদ্ধার জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর জনদুর্ভোগ লাঘবে সড়ক সংস্কারে শফিকুলের উদ্যোগ ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়াল বিআরটিএ ৪৬ বছর বয়সে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনহো দৌলতপুরে মহিলা এমপি ও এনসিপি নেত্রীর পরিত্যক্তপৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ, অংশ নিচ্ছেন ৭ দেশের ক্বারি পাকিস্তানে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা: নিহত ১০, পাল্টা অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

রাতে ঘুম না এলে রাসুলুল্লাহ (সা.) যে দোয়া পড়তে বলেছেন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬), সকাল ১০টা ১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাতে বিছানায় যাওয়ার পরও অনেকের সহজে ঘুম আসে না। দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে অনিদ্রার সমস্যা দেখা দিলে ইসলামি শরিয়তে আল্লাহর স্মরণ ও বিশেষ দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবি হজরত খালেদ ইবনে ওয়ালিদ (রা.)-কে অনিদ্রার সমস্যার সমাধানে একটি বিশেষ দোয়া শিক্ষা দিয়েছিলেন।

হজরত খালেদ ইবনে ওয়ালিদ (রা.) রাতে ঘুমাতে না পারার সমস্যার কথা রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানালে তিনি তাকে এই দোয়াটি পড়তে বলেন। দোয়াটিতে আল্লাহর কাছে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে নিরাপত্তা ও আশ্রয় প্রার্থনা করা হয়েছে।

দোয়াটি হলো: ‘আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাবয়ি ওয়া মা আজাল্লাত, ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত, ওয়া রাব্বাশ শায়াত্বিনি ওয়া মা আদাল্লাত। কুন লি জারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ। আইঁ ইয়াফরুত্বা আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াবগিয়া আলাইয়্যা। আয্যা জারুকা ওয়া জাল্লা সানাউকা, ওয়া লা ইলাহা গাইরুকা।’

এই দোয়ার অর্থ হলো, ‘হে আল্লাহ! সাত আকাশ ও তার ওপর যা কিছু রয়েছে, জমিনসমূহ ও তার ওপর যা কিছু রয়েছে এবং শয়তান ও তাদের মাধ্যমে যারা পথভ্রষ্ট হয়েছে, সবার প্রতিপালক! আপনার সব সৃষ্টির অনিষ্ট থেকে আমাকে রক্ষা করার জন্য আপনি আমার আশ্রয়দাতা হোন। তাদের কেউ যেন আমার ওপর সীমালঙ্ঘন করতে না পারে কিংবা আমার প্রতি অন্যায় করতে না পারে। আপনার আশ্রয় অত্যন্ত সম্মানিত এবং আপনার প্রশংসা মহিমান্বিত। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই।’

নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলা, রাতে অতিরিক্ত চা-কফি এড়িয়ে চলা এবং মানসিক চাপ কমানোর চেষ্টাও ঘুমের জন্য সহায়ক হতে পারে। তবে দীর্ঘদিন অনিদ্রায় ভুগলে বা ঘুমের সমস্যায় দৈনন্দিন জীবন ব্যাহত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধের মাত্রা পরিবর্তন করা উচিত নয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar