1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ - bdtelegraph24.com
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরের ইতিহাসে নাঈমুরের অনন্য কৃতিত্বপূর্ণ অর্জন, হ্যাটট্রিক জিপিএ ফাইভে মেধার স্বাক্ষর বনদস্যু নির্মূলে দাবিতে শ্যামনগরে ৫ম দিনের বিক্ষোভ সমাবেশ নাসিরনগরের উড়িয়াইন গ্রামের চলাচলের রাস্তা ও খাল অবৈধ দখলের অভিযোগ, ইউএনও বরাবর আবেদন কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে ঝুটের গোডাউনে আগুন পাবনার ফরিদপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল কালিয়াকৈর, মহাসড়কে অগ্নিসংযোগ-ভাঙচুর, আহত ওসি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের লগ কাটার অভিযোগ মানববন্ধন, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫ জন খবরটি পড়েছেন

মু.ওয়াহেদুল করিম
পঞ্চগড় প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ পরীক্ষার অংশ হিসেবে পঞ্চগড়ের পূর্ব মিঠাপুকুরস্থ দি হলি কুরআন মিশন দাখিল মাদরাসা কেন্দ্রে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন মাওলানা মো. ইকবাল হোসাইন, সহকারী অধ্যাপক, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইনস্টিটিউট, পঞ্চগড়।

পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন মাওলানা মো. মনিরুল ইসলাম, সুপারিনটেনডেন্ট, দি হলি কুরআন মিশন দাখিল মাদরাসা। এ সময় স্থানীয় শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ, আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি মানসম্মত শিক্ষা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। প্রতিবছর এ পরীক্ষায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগের প্রতি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ এবং আস্থার প্রতিফলন ঘটছে।
পরীক্ষার সার্বিক আয়োজন সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট কেন্দ্র পরিচালনা কমিটি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজক সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar