1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাচ-বাংলা ব্যাংকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ৯ জনের বিরুদ্ধে মামলা পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চৌগাছায় আ’লীগ নেতা আটক ব্যবসায়ী নাসির উদ্দিনের হত্যাচেষ্টা মামলায় পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর মোংলার পথে প্রধানমন্ত্রী: বন্দর উন্নয়ন ও খুলনা সফর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ আমের বীজের পুষ্টিগুণ ও সম্ভাব্য উপকারিতা নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে সভা অনুষ্ঠিত বিশ লক্ষাধিক টাকার ফেনসিডিলসহ ডিএনসির হাতে আটক দুর্গাপুরের মাদক কারবারি

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২২ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬), সকাল ৯টা ৪৫ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা শুরু হবে। বাংলাদেশে প্রথমবারের মতো এই ধরনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা, যার মাধ্যমে এক বছর অপেক্ষা না করেই তারা অকৃতকার্য হওয়া বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের পরীক্ষার্থীরাই এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষার রুটিন পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফরম পূরণ করতে হবে। এরপর ১০ নভেম্বর পর্যন্ত ‘সোনালী সেবার’ মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের এক বছর বিরতি দিয়ে পরের বছর নিয়মিত পরীক্ষার্থীদের সঙ্গে পুনরায় পরীক্ষায় বসতে হয়। এবারই প্রথম পরীক্ষার ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা ৭ নভেম্বর পর্যন্ত চলবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar