তফসিরুল করিম
কুবি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
‘নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজর রহমান। তিনি বলেন, “সাংবাদিক সমাজের সমৃদ্ধ ও আলোকিত সদস্য। বর্তমানে আমরা যে আতঙ্কিত ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি; তা থেকে সমাজকে রক্ষা করতে হলে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে জানতে হবে।”
শনিবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কুবি প্রেস ক্লাবের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজর রহমান বলেন, “সাংবাদিকতার জন্য সামগ্রিক প্রস্তুতি প্রয়োজন। আর সেই প্রস্তুতি হলো জ্ঞান অর্জন। জ্ঞানের দুটি ভাগ রয়েছে। একটি হলো বুদ্ধি তৈরি করা, অন্যটি প্রযুক্তিগত জ্ঞান। এখনকার সাংবাদিকতা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত জ্ঞান কীভাবে ব্যবহার করতে হবে, সেটিও জানতে হবে। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সব মিলিয়েই সাংবাদিকতা। এসবের কোনো একটিকে বাদ দিলে সাংবাদিকতা পূর্ণতা পাবে না। তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সমাজের জন্য এগিয়ে আসতে হবে এবং সমাজের কল্যাণে