1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৪ জন খবরটি পড়েছেন

‎তানভীর আহমেদ,জাককানইবি প্রতিনধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে হলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষের উত্তর পূর্ব কোণে এ ঘটনা ঘটে।
‎
‎আহত শিক্ষার্থী দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের। তাঁর ভাষ্য, রান্না করার সময় হঠাৎ গ্যাসের চুলা থেকে আগুন বড় আকার ধারণ করে। আগুন থেকে বাঁচতে দ্রুত সরে যাওয়ার সময় তাঁর ডান হাতে আঘাত লাগে এবং হাতের হাড়ের সন্ধি সরে যায় (ডিসলোকেশন)। পরে তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
‎
জানা যায়, ‎প্রায় ১০ মিনিট ধরে আগুন জ্বলতে থাকে। পরে হলের আনসার সদস্যদের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
‎
‎ঘটনার পর চুলা মেরামত করতে আসা এক মিস্ত্রি জানান, ঘটনাস্থলে গিয়ে তিনি গ্যাসের মূল চাবি দিয়ে লিকেজ দেখতে পান। চুলার বিভিন্ন যন্ত্রাংশ দুর্বল হয়ে পড়ায় গ্যাস লিক হচ্ছিল বলে তাঁর ধারণা।
‎
‎এ বিষয়ে হল প্রভোস্ট ও ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা জানান, ঘটনার সময় ক্যাম্পাসে না থাকায় হাউস টিউটরদের কাছ থেকে বিষয়টি জেনেছি। সর্বশেষ তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ক্যাম্পাসে অবস্থানরত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করুন।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি বলেন, গ্যাসের চুলার মেইন চাবি দিয়ে গ্যাস লিকেজ হচ্ছিল, খবর পেয়ে মিস্ত্রী পাঠিয়ে লিকেজ বন্ধ করা হয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar