1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এইচএসসিতে ১০ লাখ ৮৭ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

এইচএসসিতে ১০ লাখ ৮৭ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (৯ নভেম্বর), সকাল ১০টা ৪০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী এসব আবেদনের বিপরীতে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাচ্ছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা এই আবেদন করেছেন। এর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে।

ঢাকা বোর্ডের পরিসংখ্যান বলছে, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে এবং আইসিটি বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। এছাড়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন করেছেন শিক্ষার্থীরা।

বিজ্ঞান বিভাগের রসায়নে ১৮ হাজার ৪৮২টি এবং জীববিজ্ঞানে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন জমা পড়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে হিসাববিজ্ঞানে ৩ হাজার ৮২৭টি এবং মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসন বিষয়ে ৩ হাজার ৫৭১টি আবেদন জমা পড়েছে।

শিক্ষক সংকট ও মূল্যায়ন পদ্ধতি

ইংরেজি ও আইসিটিতে পাসের হার কম হওয়ার কারণ ব্যাখ্যা করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দুই বছর ধরে পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ বস্তুনিষ্ঠ ও নির্মোহ করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেক কলেজে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। সরকারি কলেজে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে আইসিটি পড়ানো হয়, যা শিক্ষার্থীদের ফলাফলে প্রভাব ফেলে। এছাড়া মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য বর্তমান আইসিটি সিলেবাস বেশ কঠিন।

গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, খাতা মূল্যায়নে কোনো অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar