1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে ইএফ হাল্ট প্রাইজের ২০২৬-২৭ আয়োজক কমিটি গঠিত - bdtelegraph24.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তাসহ ৮ দফা দাবি শিবিরের চীনের ৪০ তলা ভবনে অগ্নিকাণ্ড: নিহত ১৪ জবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, আহত ১ লাখ ৭৫ হাজার টঙ্গীতে মাদ্রাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন সিলেট টেস্ট ড্র, ১–০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি দুই ব্যক্তির, হাসপাতালে তোলপাড় ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই: গ্রেপ্তার ৭ সুন্দরবনে বনদস্যু নির্মূলের এক দফা দাবিতে নৌ বন্ধন

কুবিতে ইএফ হাল্ট প্রাইজের ২০২৬-২৭ আয়োজক কমিটি গঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইএফ হাল্ট প্রাইজের ২০২৬-২৭ সালের আয়োজক কমিটি গঠন করা হয়েছে। ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ারের নেতৃত্বে সাতটি উইংয়ের ২৯ জন সদস্য নিয়ে মোট ৩০ সদস্যের এ কমিটি গঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।

পার্টনারশিপ ও কোলাবোরেশনস উইংয়ের ডিরেক্টর রুবাইয়া সুলতানা সাথী। এ উইংয়ের অন্য সদস্যরা হলেন নাদিরা জান্নাত চৌধুরী ও সানজিদা আফরিন। প্রেস ও ডকুমেন্টেশন উইংয়ের ডিরেক্টর আল শাহরিয়ার এবং হাসিন আরমান অয়ন।

ইভেন্ট ম্যানেজমেন্ট উইংয়ের ডিরেক্টর মো. আসিফ। এ উইংয়ের অন্য সদস্যরা হলেন সাজিদ রায়হান, মোহাম্মদ আল আমিন পাটওয়ারী, বিশ্বজিৎ দে, শুভ চন্দ্র দাস ও মো. আরাফাত ইসলাম তনু। অ্যাডমিনিস্ট্রেশন উইংয়ের ডিরেক্টর মো. মাইনুল ইসলাম। এ উইংয়ের সদস্যরা হলেন শেখ মোহাম্মদ নাঈম, মো. নাফিজুল হাসান, মো. শরীফ হোসেন ভূঁইয়া ও মো. সিয়াম রহমান।

এক্সপার্টস ও জাজেস সাপোর্ট উইংয়ের ডিরেক্টর তানজিলা আলম চৌধুরী। এ উইংয়ের সদস্যরা হলেন শয়ন দাস ও সানজিদা আনোয়ার। স্টার্টআপ টিম ম্যানেজমেন্ট উইংয়ের ডিরেক্টর ফাইরোজ জাকারিয়া বাক। এ উইংয়ের অন্য সদস্যরা হলেন মাফরুহা তাসনিম, নূর মোহাম্মদ পরশ মণি, অপরাজিতা বড়ুয়া ও ফাইরোজ হুমায়রা। গ্রাফিক্স ও মিডিয়া উইংয়ের ডিরেক্টর শাহরিয়ার আহমেদ রামিম ও প্রমিত মজুমদার। এ উইংয়ের সদস্যরা হলেন আহসানুল কবির চৌধুরী আদিল, তানভীর আলম অর্প ও আবদুল্লাহ আল মাসুম রাহাত।

ক্যাম্পাস ডিরেক্টর তাহমিদ তাজওয়ার বলেন, “ইএফ হাল্ট প্রাইজের মূল উদ্দেশ্যই হলো তরুণদের আইডিয়াকে সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধানে রূপ দেওয়া। ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে আমার প্রত্যাশা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকেও এমন আইডিয়া উঠে আসবে, যা শুধু প্রতিযোগিতায় নয়, বাস্তব জীবনেও কাজে লাগবে। সেই প্রত্যাশা নিয়েই শুরু হচ্ছে ২০২৬-২৭ সালের আয়োজক কমিটির যাত্রা।”

ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফিনাল আগামী ৮ জানুয়ারি (সম্ভাব্য) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar