ফাতেমা আক্তার তোয়া, বিইউপি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
৯ই নভেম্বর সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের আয়োজনে আজ সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ক্লাবের মডারেটর, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১২টি বিভাগ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত পর্ব শেষে বিবিএ জেনারেল বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, মার্কেটিং বিভাগ রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।
চূড়ান্ত পর্বের বিচারক প্যানেলের সভাপতিত্ব করেন বিইউপির মেল হলের প্রভোস্ট ও সহযোগী অধ্যাপক আল জামাল মুস্তফা শিন্দাইনি।
প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী চিন্তা ও বাগ্মিতার দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। আয়োজকরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানান এবং সফলভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন,এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা মনন ও সৃজনশীল চিন্তাধারাকে বিকশিত করতে সহায়ক ভূমিকা পালন করে।তাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এমন আয়োজনে খুশি শিক্ষক শিক্ষার্থীরা।