1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারেনা- ডা. মুরাদ হাসান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারেনা- ডা. মুরাদ হাসান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৪৬৩ জন খবরটি পড়েছেন

সরিষাবাড়ীতে এক মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নয়, অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের কোনো রাষ্ট্র ধর্ম থাকতে পারে না।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (০৬ নভেম্বর) বিকেলে সরিষাবাড়ী উপজেলা পরিষদ আয়োজিত স্থানীয় ওলামায়ে কেরাম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন ।

ডা. মুরাদ হাসান বলেন, ‘স্বাধীনতাবিরোধী, যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, তাদের গায়ে আমার কথা খুব লেগেছে। আমি এমন কোনো কথা বলিনি যা আমার প্রিয় ধর্ম ইসলামের বিপক্ষে যায়।’

‘আমি বলেছি- বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র নয়, অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের কোনো রাষ্ট্র ধর্ম থাকতে পারে না। এটাই বলেছি আমি’ যোগ করেন তিনি।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বলেছি বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে হবে। বঙ্গবন্ধুর সংবিধানে হাত দিয়েছিল জিয়াউর রহমান ও এরশাদ। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে থাকতে পারে না।’

‘এরশাদ যুক্ত করেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম। রাষ্ট্র ধর্ম বলতে কিছু নাই। ধর্ম যার যার তার। এটা নিয়ে উগ্র হওয়ার, ধর্মান্ধ হওয়ার কিছু নাই’ যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা। এতে সরিষাবাড়ী উপজেলার ওলামায়ে কেরাম ও বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।  ডিবিসি টিভি/ দেশ রূপান্তর/ যমুনা টিভি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar