1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩জন আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

শ্যামনগরে সেনা অভিযানে ভারতীয় ঔষধসহ ৩জন আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর চোরাইপথে ভারত থেকে আনা বিপুল পরিমান ঔষধ ও পাতার বিড়ি আটক করেছে সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিগঞ্জের পাউখালী ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন নাহিদ ৩৭ বীর এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজার সংলগ্ন মরাগাঙ গ্রাম থেকে উক্ত অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা ভারতীয় বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ঔষধ ও পাতার বিড়ি জব্দ করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মীরগাঙ গ্রামের আনোয়ার মোড়লের ছেলে মোজাম্মেল হক মোড়ল (৫০), একই এলাকার আশরাফ শেখ (লাটা)’র স্ত্রী আকলিমা বেগম (৩৫) ও কালিগঞ্জ উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুজয়মারি গ্রামের মৃত রজব আলী তরফদারের ছেলে কোহিনূর তরফদার (৪৫)।

এছাড়াও বিকাল ৫টার দিকে একটি বিশেষ গোয়েন্দা শাখার ভিত্তিতে আবারও একই এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ঔষধ জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুতসহ আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

স্থানীয়রা জানান, অভিযানের খবর ছড়িয়ে পড়তেই চোরাচালান চক্রের অপরাপর সদস্যরা কৌশলে পালিয়ে যায়। তারা আরও বলেন, সুন্দরবনের ভিতর দিয়ে আনার পর রাতের বেলা অবৈধ ভারতীয় মালামাল তারা নিজ বাড়িতে রাখে। পরবর্তীতে সুযোগমত রাতের বেলা মাইক্রো ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরা দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar