1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬), সকাল ১০টা ৪৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৪৭তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চার প্রার্থী। তাঁদের এই সাফল্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। গত ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ সুপারিশপ্রাপ্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

সুপারিশপ্রাপ্ত চারজন হলেন—গণপূর্ত ক্যাডারে মোহাম্মদ মাঈনুল হাসান, শিক্ষা ক্যাডারে জাবের মুহাম্মদ সোহেল, পুলিশ ক্যাডারে মো. আব্দুল্লাহ আল মারুফ এবং সাধারণ শিক্ষা ক্যাডারে তাহমিনা সুলতানা। তাঁদের এই অর্জনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা আনন্দ প্রকাশ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “সুপারিশপ্রাপ্তরা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁদের এই সাফল্য লোহাগাড়া উপজেলার জন্য গৌরব বয়ে এনেছে।”

স্থানীয়রা মনে করেন, এই চার তরুণের সাফল্য এলাকার নতুন প্রজন্মকে পড়াশোনা ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar