1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আগামী ২রা ডিসেম্বর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আগামী ২রা ডিসেম্বর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৫১৯ জন খবরটি পড়েছেন

শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ২রা ডিসেম্বর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মন্ত্রী জানান, এবার পরীক্ষার্থীর সংখ্যা ২০২০ সালের তুলনায় বেড়েছে প্রায় ৩৩ হাজার।

তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

“অনিবার্য কারণে কাউকে বিলম্বে প্রবেশের সুযোগ দিলে সেক্ষেত্রে তাদের নাম, রোল নম্বর এবং বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে এবং ঐদিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে। “

পরীক্ষা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেই মোবাইল ফোন কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবার এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এবং অর্ধেক সময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন প্রায় সাড়ে এগারো লাখ। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar