1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আলফাডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরা পেল কোরআন শরীফ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

আলফাডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীরা পেল কোরআন শরীফ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬৩২ জন খবরটি পড়েছেন

বোয়ালমারী(ফরিদপুর) প্রতিনিধি.।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় হাফেজিয়া নূরানী ক্বওমী মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পৌরসদরের হিদাডাঙ্গা হাফেজিয়া নূরানী ক্বওমী মাদরাসা ও এতিমখানায় এসব পুস্তক বিতরণ করে ‘হৃদয়ে আলফাডাঙ্গা’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন। এ সময় বৈশ্বিক মহামারী করোনাভাইরাস থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হাফিজুর রহমান।

জানা যায়, আলফাডাঙ্গার যুবকদের উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে আলফাডাঙ্গা‘ গত চার বছর ধরে সংগঠনটি উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড কাজ পরিচালনা করে আসছে। পরিচালনা পর্ষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তা নিয়ে অনেক হতদরিদ্রদের পাশে বিভিন্ন সময় দাঁড়িয়েছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় সংগঠনটি মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ করেন। বিতরণকালে ‘হৃদয়ে আলফাডাঙ্গা‘ পরিচালনা পর্ষদের সদস্য মিয়া রাকিবুল, মনিরুল ইসলাম, তারিকুল ইসলাম তৌকির, এইচ এম মামুন, মেহেদী হাসান, এম টি মেহেদী, শামীম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সদস্য মিয়া রাকিবুল জানান, ‘পবিত্র কোরআন হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য একটি উত্তম সংবিধান ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটি অবতীর্ণ হয়েছে বিশ্বমানবতার মুক্তি, সততা আর সত্যের পথ দেখানোর জন্য। অন্ধকারাচ্ছন্ন এক বিভীষিকাময় জাহেলি সমাজে কোরআন এনেছিল আলোকময় সোনালি সকাল। কোরআন আল্লাহ্‌র বাণী। সৃষ্টিকূলের ওপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর ওপর কোরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। মানুষের মুখ থেকে যা উচ্চারিত হয়, তার মধ্যে কোরআন পাঠ সর্বাধিক উত্তম। তাই পবিত্র কোরআনের বাণী হাতে হাতে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। পর্যায়ক্রমে চাহিদা অনুসারে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় আমাদের সংগঠনের পক্ষ হতে পবিত্র কোরআন শরীফ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar