1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিএনপি কে চা পানের আমন্ত্রণ জানালেন সিইসি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বিএনপি কে চা পানের আমন্ত্রণ জানালেন সিইসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দায়িত্ব গ্রহণ পর আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি বলেছে, নির্বাচনে আসবে না। তাতে বিএনপিকে আমরা আহ্বান জানাতে পারব না ? বলব, আসেন একটু চা খাই, কথা বলি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’

সবাই ভোটে আসবে-এমন আশা করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা অন্তরের অন্তস্তল থেকে প্রার্থনা ও প্রত্যাশা করি, সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।’

সিইসি বলেন, ‘আমি তো কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সিল দিতে পারব না বা বাক্সে ভরব না। আমি যেটা বলেছি, অনুকূল পরিবেশ। পলিটিক্যাল লিডারশিপ যদি তাদের দায়িত্ব শেয়ার না করে, তাহলে ইসি একা পারবে না।

আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বসব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোটকেন্দ্র। সেখানে বিকেল পর্যন্ত বসে থাকতে হবে, একেবারে ভোট গণনা পর্যন্ত। এজেন্টদের তাড়িয়ে দিলে আমাদের অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

সিইসি বলেন, ‘নির্বাচন এখন সাংবিধানিকভাবেই দলীয় সরকারের অধীনে হয়। সরকারই নির্বাচন করে। একটা সরকার তো থাকবেই, নির্দলীয় বা দলীয়। দুটিই আমরা দেখেছি। কিন্তু ইসিও থাকে, দায়িত্ব তাদেরও থাকে।

আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের আস্থায় আনা। আমরা সাধ্যমতো চেষ্টা করব ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সূত্র-আমাদের সময় ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar