1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৯৬ জন খবরটি পড়েছেন

জুলাই সনদের দাবিতে দুইদিন ধরে শাহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে সড়কের অবরোধ তুলে দিয়েছে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ। শুক্রবার (১ আগস্ট) বিকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে সরিয়ে দিয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালিদ মনসুর। তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের এক গ্রুপ আরেক গ্রুপকে সরিয়ে দিতে আসলে ঝামেলার সৃষ্টি হয়। পরে আমরা দুই গ্রুপকেই সরিয়ে দিয়েছি। বর্তমানে শাহবাগ মোড়ে কোনো সমস্যা নেই। জুলাই যোদ্ধাদের দুই গ্রুপের কারণে আপ বাংলাদেশের অনুষ্ঠানে কোনো সমস্যা হয়নি।’

জানা যায়, জুলাই সনদের দাবিতে, বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ অবরোধ করে রেখেছিল জুলাই যোদ্ধাদের এক গ্রুপ। এরপর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় শহরের এই ব্যস্ততম সড়কের। এতে বৃহস্পতিবার থেকেই অবরোধকারীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন এই পথের যাত্রী ও নেটিজেনরা। শুক্রবার বিকেলে জুলাই যোদ্ধাদের আরেক গ্রুপ তাদের ওপর ধাওয়া করে।

তারা জানান, সরকার ইতোমধ্যে তারিখ ঘোষণা করেছেন। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে শাহবাগের মতো ব্যস্ত রাস্তা অবরোধ করে রেখেছে। এর ফলে জুলাই নিয়ে মানুষের কাছে আরো ক্ষোভ জন্মাচ্ছে। তাদেরকে গতকালও আমরা বলেছি। তারা আমাদের কথা রাখে নি।

এক পর্যায়ে, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। পরবর্তীতে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar