1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে শিক্ষা প্রসারে প্রশংসনীয় উদ্যোগ - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে শিক্ষা প্রসারে প্রশংসনীয় উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৪০৬০৬ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


ঝরে পড়া শিক্ষার্থী রোধকল্পে, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছিয়ে দিতে এবং শিক্ষা প্রসারে বাংলাদেশ উন্মুক্ত বিশ্বাবিদ্যালয় (বাউবি) যশোর আঞ্চলিক কেন্দ্র মহতী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের বিশেষ আয়োজনে প্রতি বুধবার আঞ্চলিক কেন্দ্রে চালু করা হয়েছে ‘ এক টেবিলে সকল সেবা’। এক টেবিলে সকল সেবা প্রোগ্রামে অফিসের কর্মকর্তারা একত্রে বসে আগত শিক্ষার্থীসহ অভিভাবকদের নানাবিধ সমস্যা সমাধানসহ শিক্ষা সংক্রান্ত সব ধরণের সেবা প্রদান করে চলেছেন।

তাছাড়া আঞ্চলিক কেন্দ্রের দর্শনার্থীদের হলরুমে চালু করা হয়েছে সততা ক্যাটিন। সততা ক্যান্টিনে বিক্রয়যোগ্য পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। সততার সাথে স্বল্প মূল্যে সততা ক্যান্টিন থেকে শিক্ষার্থীসহ অভিভাবকরা পণ্য কেনাকাটা করছেন।

সততা ক্যাটিন-বাউবি,যশোর

সরেজমিনে বুধবার (২মার্চ) দুপুরে বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাউবি যশোরের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা এক সারিতে বসে শিক্ষার্থীসহ অভিভাবকদের সেবা দিয়ে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন, আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক মো. নজরুল ইসলাম সেখ, সহকারী আঞ্চলিক পরিচালক লুৎফুন আরা পিনু ও ফরিদা পারভীন, প্রশাসনিক কর্মকর্তা (পরীক্ষা) শেখ শামীম হাসান, প্রশাসনিক কর্মকর্তা (হিসাব) মো. আলমগীর হোসেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম ফারুক আহমেদ, এলডিএ এমএম জাহিদুল ইসলাম ও অফিস সহায়ক সুজন আলী।

আঞ্চলিক কেন্দ্রে সেবা নিতে আসা শিক্ষার্থী ফারজানা আক্তার ববি জানান, বাউবি কর্তৃপক্ষের এ ধরণের উদ্যোগ খুবই ভালো উদ্যোগ। আমি ভর্তির বিষয়ে খোঁজ নিতে এসে ভালো সেবা পেয়েছি। স্কুল শিক্ষক এসএম ফারুক আহমেদ বলেন, এসএসসি প্রোগ্রামের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্টাডি সেন্টারের বিভিন্ন দাফতরিক কাজ নিয়ে আঞ্চলিক কেন্দ্রে এসেছিলাম, এক টেবিলে বসে সকল সেবা পেয়েছি। তিনি আরও জানান, এ ধরণের সেবার উদ্যোগ মহতী এবং তা প্রশংসার দাবি রাখে।

এ ব্যাপারে যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক বিষ্ণুপদ ভৌমিক জানান, বাউবি প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এ ধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar