1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪৫৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আবারো বেনাপোল বন্দর দিয়ে আমদানি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।   গত তিন দিনে ভারত থেকে ১০৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে রবিবার (২০ মার্চ) ৮৫০ টন ৮৭৮ কেজি, সোমবার (২১ মার্চ) ১৭৫ টন ৪৪০ কেজি ও মঙ্গলবার (২২ মার্চ) ৬৪ টন ৪০০ কেজি। বন্দর থেকে এসব পেঁয়াজ খালাস হয়ে আমদানিকারকের আড়তে চলে গেছে।

দেশের অন্যান্য বন্দর দিয়ে কমবেশি পেঁয়াজ আমদানি হলেও আইপিসহ নানা জটিলতায় এতদিন বেনাপোল বন্দর দিয়ে বন্ধ ছিল পেঁয়াজ আমদানি।

এদিকে, পেঁয়াজ আমদানির খবরে দাম কমতে শুরু করেছে স্থানীয় বাজারে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, এক বছরেরও বেশি সময় পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে ১০৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস করে নিতে পারেন সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র-কালের কন্ঠ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar