1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩৭ জন খবরটি পড়েছেন

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে উড়ছে আর্জেন্টিনা। আজ নাইজেরিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে তারা। দুই বছর আগে এই প্রতিযোগিতায় নিজেদের মাঠে (আর্জেন্টিনায়) শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে ২-০ গোলে হেরে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। এবার সেই হারের জবাব দিল আর্জেন্টিনার যুবারা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এই জয়টি আর্জেন্টিনার জন্য আরও বিশেষ কারণ বয়ে এনেছে। তারা ১৪ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল। শেষবার তারা কোয়ার্টারে খেলেছিল ২০১১ সালে। এবারের গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিনটি ম্যাচেই জয় পেয়েছে এবং করেছে ৮টি গোল। নাইজেরিয়ার বিপক্ষে ৪ গোলসহ চার ম্যাচে তাদের মোট গোল সংখ্যা দাঁড়াল ১২।

এই সময়ে তারা হজম করেছে মাত্র দুটি গোল।ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা প্রথম গোলটি করে। খেলা শুরুর মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় গোল করেন বায়ার লেভারকুসেনের ১৯ বছর বয়সী ফরোয়ার্ড আলেহো সারকো। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল।

সারকো ভেঙে দেন ২০০১ সালে ফ্যাব্রিসিও কোলোচ্চিনির করা ২ মিনিটের গোলের রেকর্ড। এরপর ২৩ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ এক গোল করেন উইঙ্গার মাহের কারিজ্জো। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনিই। ৬৬ মিনিটে ইন্টার মায়ামির উইঙ্গার মাতেও সিলভেত্তি ডান দিক থেকে বল পেয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে নিচু শটে গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

আগামী রবিববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মেক্সিকো। অন্যদিকে, শেষ ষোলোতে জাপানকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে, তারা খেলবে নরওয়ের বিপক্ষে। নরওয়ে তাদের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারায়। আরেক কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও কলম্বিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar