1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনের ১১ সদস্যের প্রতিনিধিদল - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনের ১১ সদস্যের প্রতিনিধিদল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (৫ সেপ্টেম্বর) ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে চীনের ১১ জন শিক্ষার্থী বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ চীনা প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় তিনি অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিনিধিদলে ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থীর পাশাপাশি একজন ক্রিকেট প্রশিক্ষক, একজন তাইচি প্রশিক্ষক এবং একজন দোভাষী রয়েছেন।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় চীনা বিশ্ববিদ্যালয়ের ১১ প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল শেখাবেন বিকেএসপির প্রশিক্ষকরা। অন্যদিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আসা দুজন প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এই কার্যক্রমের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রাম দুই দেশের ক্রীড়া শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar