1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ভারত গণতন্ত্রের জননী, দেশে বিতর্কের পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী মোদি ব্লুটুথ নামের পেছনে ভাইকিং রাজা ও ডেনমার্কের হাজার বছরের ইতিহাস যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত, চালক আটক আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে একতাবদ্ধ প্রত্যাশীর তরুণ সেচ্ছাসেবীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ

আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬), রাত ৯টা ০৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিনে টাইগারদের প্রয়োজন ছিল ৭ উইকেট, তবে আফগান ব্যাটারদের দৃঢ়তায় জয়বঞ্চিত হয় নাজমুল হোসেন শান্তর দল।

আবুধাবির এই টেস্টে জয়ের সুবর্ণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত তা হাতছাড়া হয়। পঞ্চম দিনে আফগানিস্তানের উইকেট তুলে নিতে মরিয়া ছিল বাংলাদেশ। কিন্তু ওপেনার সেদিকুল্লাহ আতালের সেঞ্চুরি এবং ইয়ামিন আহমাদজাই ও কায়েস আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচটি ড্রয়ের দিকে গড়ায়।

৩ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আফগানিস্তান। বড় লক্ষ্য থাকায় শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেন আফগান ব্যাটাররা। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পিনারদের ওপর ভরসা রাখলেও আবুধাবির উইকেটে খুব বেশি টার্ন আদায় করতে পারেননি তাইজুল, মিরাজ ও নাঈম।

লাঞ্চের কিছুক্ষণ আগে এবাদত হোসেনের বলে লিটন দাসের ক্যাচে সাজঘরে ফেরেন ইকরাম আলিখিল। তিনি ৬৯ বলে ৩৩ রান করেন। এরপর পঞ্চম উইকেটে আতাল ও ইসমত আলম ৪০ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে ইসমত আউট হন।

আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। ৩৩২ বল খেলে ১১১ রান করে তিনি আউট হন। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া হাসান মাহমুদ ও নাঈম হাসান একটি করে উইকেট পান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar