1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
শনিবার (১৭ অক্টোবর)

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অবৈধ অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত ৮টি কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের ফাতেউল আলম এবং তাঁর ছেলে আকাশ রহমান। পুলিশ জানায়, নিজ বাড়িতে বসে দীর্ঘদিন ধরে একটি চক্র অনলাইনে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেউল আলমের অপর ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি কম্পিউটার মনিটর, ৮টি সিপিইউ, ২টি ইউপিএস এবং ২টি স্মার্টফোন জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অনলাইন জুয়ার আসর পরিচালনা অবস্থায় আমরা দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনাস্থল থেকে জুয়ার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কম্পিউটার সামগ্রী ও মোবাইল জব্দ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পালিয়ে যাওয়া অপর আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অনলাইন জুয়াসহ যেকোনো সাইবার অপরাধের বিরুদ্ধে ডিবি পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar