1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শচীনকে টপকে দীর্ঘতম ওডিআই ক্যারিয়ারের রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেইলর - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শচীনকে টপকে দীর্ঘতম ওডিআই ক্যারিয়ারের রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেইলর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (১৬ সেপ্টেম্বর), ২০২৬ | রাত ৯টা ১৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের নতুন রেকর্ড গড়েছেন জিম্বাবুয়ের তারকা ব্যাটার ব্রেন্ডন টেইলর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ২২ বছর ১৪৮ দিন দীর্ঘ ক্যারিয়ার নিয়ে এখন সবার ওপরে অবস্থান করছেন এই জিম্বাবুইয়ান তারকা।

এর আগে ২২ বছর ৯১ দিনের ক্যারিয়ার নিয়ে রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের দখলে। রেকর্ড গড়ার ম্যাচে অবশ্য জিম্বাবুয়ের ফল ভালো হয়নি। সফরকারী অস্ট্রেলিয়ার কাছে ৫৯ রানে হেরেছে স্বাগতিকরা। টেইলর নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন, ১৩ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।

রেকর্ডের পরিসংখ্যান

ওয়ানডে ফরম্যাটে সর্বাধিক রান এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখনও শচীন টেন্ডুলকারের দখলেই রয়েছে। শচীন ৪৬৩ ম্যাচে ১৮ হাজার ৪২৬ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে, ২০০৪ সালের এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া টেইলর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের আগে ২০৭টি ওয়ানডে ম্যাচে ৬ হাজার ৭০৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১১টি শতরান।

নিষেধাজ্ঞা ও প্রত্যাবর্তন

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়া টেইলর ২০২২ সালে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ২০১৯ সালে তাকে কোকেন দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল। যদিও তিনি গড়াপেটায় জড়িত ছিলেন না, তবে দেরিতে আইসিসিকে জানানোর দায়ে তাকে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে ২০২৫ সালে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar