1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে শিশু হত্যা: পানের বরজে মিলল বস্তাবন্দি মরদেহ, আটক ৩ পটুয়াখালীতে বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১৫ জেলে উদ্ধার টানা ৫ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ডোনাল্ড ট্রাম্প পাবনার ফরিদপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পাবনার ফরিদপুর বনওয়ারীনগর বাজারের অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের নড়াইলে পুকুরপাড়ে পাড়ে থাকা ম/র/দে/হ উদ্ধার করল পুলিশ উজিরপুরে চুরির অপবাদে খুঁটিতে বাঁধা যুবক, সন্তানকে খাইয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (২৬ সেপ্টেম্বর), সন্ধ্যা ৭টা ১৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীতে ফুটবল খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৭ বছর বয়সী এই কর্মকর্তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে মাঠে ফুটবল খেলার সময় হঠাৎ ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন আশরাফুল আফসার। এরপর মুহূর্তের মধ্যেই তিনি মাঠে উপুড় হয়ে পড়ে যান। মাঠে থাকা অন্যরা তাকে সুস্থ করার চেষ্টা হিসেবে বুকে চাপ দেন এবং পানি পান করানোর চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আশরাফুল আফসারের মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়ন এক শোকবার্তায় মন্ত্রীর শোক প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন। মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, ‘মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

মোহাম্মদ আশরাফুল আফসার ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ছিলেন। এর আগে তিনি কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে তার বাড়ি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar