বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের কঠোর নজরদারীতে নির্বিঘ্নে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। গত ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এবং ২২তারিখে বিজয় দশমীর মাধ্যমে শেষ হওয়া সবচেয়ে বড় ধর্মীয়উৎসব নির্বিঘ্নে পালন করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা পূজা উদযাপন
ফ্রন্টের নেতৃবৃন্দ।
বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজকুমার বিশ্বাস বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারে গৃহীত পদক্ষেপের কারনে কোন অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই উপজেলার ৯২টি পূজাম-পেউৎসব শেষ করতে পেরেছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা বিএনপি নেতার কঠোর নজরদারীর কারনে এটা সম্ভব হয়েছে।
তিনি বলেন, এবছর দুর্গা পূজায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে উপজেলা ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাদের নিয়ে ১১ সদস্যের মনিটরিং কমিটি গঠন করে উপজেলা বিএনপি। সেসব কমিটির সদস্যরা সার্বক্ষনিক নজরে রেখেছে পূজা মন্ডপগুলো। এতে অযথ জটলা হয়নি কোনো মন্ডপে। রাজকুমার বিশ্বাস আরও জানান, শুক্রবারের মধ্যে উপজেলার ৮৭টি মন্ডপের প্রতিমা বিসর্জন হয়ে যাবে। বাকি ৫টি মন্দিরে সংরক্ষিত থাকবে।
যশোর জেলা পূজা মনিটরিং কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিন অধিকারী জানান, সরকার প্রধান তারেক রহমানের সঠিক পরিকল্পনায় এবার দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা শেষ হয়েছে। প্রশাসন, পুলিশ ও আনছার সদস্যের পাশাপাশি জেলা ও উপজেলা বিএনপি নেতারা প্রতিটা মন্ডপে ২৪ঘন্টা নজরদারি করেছেন। যা দেশে এটা নজির সৃষ্টি করেছে। দেশে সনাতনীদের যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।