1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইন্টার মায়ামির জার্সিতে মেসির নতুন রেকর্ড, এমএলএসের ইতিহাসে প্রথম - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

ইন্টার মায়ামির জার্সিতে মেসির নতুন রেকর্ড, এমএলএসের ইতিহাসে প্রথম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
রবিবার (৬ সেপ্টেম্বর), ২০২৬ | রাত ৮:৫৫

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইন্টার মায়ামির জার্সিতে আরও একটি অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোরে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করে মেজর লিগ সকারে (এমএলএস) প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ভিন্ন মৌসুমে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখার কীর্তি গড়লেন তিনি।

আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। দলের দুটি গোলেই সরাসরি অবদান রাখেন মেসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮টি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছেন তিনি। সব মিলিয়ে চলতি মৌসুমে তার গোল ও অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩০টিতে।

ম্যাচের ৩২তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে হেডে গোল করেন ক্যাসেমিরো। প্রথমার্ধের শেষ দিকে লুইস সুয়ারেজের গোলেও ছিল মেসির ভূমিকা। চাপের মুখে দারুণ পাসে তেলাসকো সেগোভিয়াকে খুঁজে নেন তিনি, সেখান থেকেই আসে মায়ামির দ্বিতীয় গোল।

এই পারফরম্যান্সের সুবাদে টানা তৃতীয়বারের মতো ল্যান্ডন ডোনোভান এমএলএস সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে আরও এগিয়ে গেলেন মেসি।

আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) রবার্ট লেভানডফস্কির শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। এরপর শনিবার (১২ সেপ্টেম্বর) ন্যাশভিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দলটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar