1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব

দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

জহুরুল হক, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬), সন্ধ্যা ৭টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যার অংশ হিসেবে দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আয়োজন করা হয়।

ফেনীতে আয়োজিত মূল অনুষ্ঠান থেকে দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় দৌলতপুর। উপজেলা কৃষি অফিস ও প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শওকত হোসেন ভূঁইয়াসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক এতে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাক-পাইলটিং সফল হওয়ার পর এবার পাইলট পর্যায়ে সারাদেশে ৪৩ লাখ কৃষকের ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কৃষি উপকরণ কেনার জন্য সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া ব্লকের তালিকাভুক্ত ১,৯১৩ জন কৃষকের মধ্যে ১,৭৬৯ জন কৃষকের নিজস্ব অ্যাকাউন্টে এ দিন ২,৫০০ টাকা করে জমা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সহায়তার টাকা পেয়ে স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar