1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী - bdtelegraph24.com
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শুক্রবার (২৩ অক্টোবর), রাত ৯টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি আরবের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতিদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন শহরের কারাগারে এখনো কমবেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। বিভিন্ন সময়ে সৌদি কর্তৃপক্ষ আমাদের তালিকা পাঠায় এবং বিভিন্ন দণ্ডে দণ্ডিত হওয়ার বিষয়ে অবহিত করে।’

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘ওই দুই বাংলাদেশিকে শিরশ্ছেদ করার বিষয়ে তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলা হয়েছে এবং সৌদি সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। রায়ের অনুলিপি পেলেই আমরা বিস্তারিত জানতে পারব, কী ঘটনা ঘটেছিল।’

প্রত্যেক দেশের নিজস্ব আইনি কাঠামো রয়েছে। তাদের বিচারব্যবস্থায় তারা সিদ্ধান্ত নেয় এবং সে অনুযায়ী কাজ করে। কিন্তু কোনো বিদেশি নাগরিক এভাবে দণ্ডিত হলে সে বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে। সে কারণেই আমরা চিঠি দিয়েছি।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ থেকে বিদেশে যেতে বেশি খরচ হয়। এত টাকা খরচ করে বিদেশে যাওয়ার পর এভাবে লাশ হয়ে ফিরে আসা বা এ ধরনের দুর্ঘটনা তাদের পরিবারের জন্য যেমন দুঃখজনক, আমাদের জন্যও তেমনই বেদনাদায়ক।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদ। বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাসিন্দা শাহেদ সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। রিয়াদ বিমানবন্দরে হামলার সময় তিনি কর্মস্থলে ফিরছিলেন। ওই হামলায় আরও এক বাংলাদেশি নিহত হন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar