1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সড়ক দূর্ঘটনায় আহত সেই শিক্ষিকা চলে গেলেন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক দূর্ঘটনায় আহত সেই শিক্ষিকা চলে গেলেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৯০ জন খবরটি পড়েছেন
সহকারি শিক্ষিকা লাকী খাতুন- বিডিটেলিগ্রাফ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কাছে হার মানলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা লাকি খাতুন (৪০)। লাকি খাতুন উপজেলার দয়ারামপুর গ্রামের শরাফত মাষ্টারের মেয়ে ও নড়াইল জেলা সদরের বল্লারটোপ কলেজের ভূগোল বিভাগের প্রভাষক মান্নান হোসেনের সহধর্মিনী। ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর বাঘারপাড়ায় পৌছালে এলাকাবাসীসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পড়েন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন অসুস্থ অবস্থায় যশোরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকরা সবাই প্রধান শিক্ষককে দেখতে ইজিবাইক যোগে যশোরে যাচ্ছিলেন। এদিন ক্ষেত্রপালা বাজারে পৌঁছালে মোটরসাইকেলের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় ঐ শিক্ষিকার পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। আহত অবস্থায় যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার দুপুর দুইটার দিকে চিকিৎধাধীন অবস্থায় তিনি মারা যান ।

নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন জানান, ১৫দিন আগে আমাকে দেখতে স্কুলের শিক্ষকরা যশোরে আসছিলো। প্রতিমধ্যে ক্ষেত্রপালা বাজারে পৌছালে মটর সাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। এসময় শিক্ষিকা লাকি খাতুন মারাত্বক আহত হন। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar