1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সমঝোতার পরে নিউমার্কেটে দোকানপাট খুলেছে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

সমঝোতার পরে নিউমার্কেটে দোকানপাট খুলেছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫৯৬ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ডেস্ক নিউজ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের ঢাকায় নিউমার্কেট এলাকায় দোকান কর্মীদের সাথে ঢাকা কলেজের ছাত্রদের দুদিনের সংঘর্ষে মোট দুজন নিহত হয়েছে। তবে এক সমঝোতা বৈঠকের পর ব্যবসায়ী ও ছাত্ররা বলেছে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা একযোগে কাজ করবে।

সমঝোতার পর বৃহস্পতিবার থেকেই নিউমার্কেটে দোকানপাট খুলেছে এবং পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে।

যদিও দোকানকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে এ ধরণের সংঘর্ষ গত পাঁচ বছরে অন্তত দশবার হয়েছে এবং প্রতিবারই বিভিন্ন কায়দায় সমঝোতা হলেও শেষ পর্যন্ত তা খুব একটা স্থায়ী হয়নি।

বরং ওই এলাকার মার্কেটগুলোতে ছাত্রদের হরহামেশাই নানা ধরণের অপ্রীতিকর ঘটনায় ঘটনায় জড়িয়ে পড়তে দেখা যায়।

এবারে নিউমার্কেটের দুটি দোকানের দুজন কর্মীর মধ্যকার বিরোধে একজনের হয়ে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী অপরজনকে মারধরের ঘটনা নিয়েই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হলো।

সোমবার রাত থেকে শুরু হয়ে সংঘর্ষ হয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত। বুধবার দিনে কয়েকটি ককটেল বিস্ফোরণের জের ধরে দোকানপাট বন্ধ ছিলো।

অবশেষে বুধবার রাত ভর আলোচনার পর বৃহস্পতিবার থেকে মার্কেটের কার্যক্রম শুরু হয়েছে।

দুদিনের ব্যাপক সংঘর্ষের পর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বুধবার থেকে আবার স্বাভাবিক হতে শুরু করেছে ঢাকা নিউমার্কেট এলাকা। ভোর রাতে যখন ওই সমঝোতা বৈঠক চলছিলো তখন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে মারা যান সংঘর্ষে আহত একজন দোকান কর্মচারী মোরসালিন। তবে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ ধরণের সংঘর্ষ যেন না হয় সেজন্য একযোগে কাজ করবেন তারা।বিবিসি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar