1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জাগঞ্জে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,প্রতিবাদে মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মির্জাগঞ্জে গোপনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,প্রতিবাদে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫১৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

ইলিয়াস হোসাইন।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল হোসেন কর্তৃক গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার প্রতিবাদে এলাকাবাসী ও ছাত্র অভিভাবকরা মানববন্ধন করেছেন।

শনিবার (১৪ মে) দুপুর ১২টা থেকে বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র অভিভাবক ও এলাকাবাসীরা বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেছেন।

জানা যায়, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন ভারমুক্ত হতে এডহক কমিটির সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের যোগসাজশে অত্যন্ত গোপনে নিয়মনীতি উপেক্ষা করে গত ৮ মার্চ গোপনে ম্যানেজিং কমিটি গঠন করেছেন। যাতে রয়েছে কমিটির সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের নিজ শ্শুর, স্ত্রীর বড় বোন, চাচাতো ভাই এবং বাকি সদস্যরাও নিকট আত্মীয়।

মানববন্ধনে অভিভাবকরা অভিযোগ করে বলেন, করোনাকালীন সময় যখন বিদ্যালয় শিক্ষার্থী উপস্থিতি কম ছিল তখন সম্পুর্ন পরিকল্পিতভাবে মনগড়া ভোটার তালিকা তৈরি করে শ্রেণিকক্ষে কমিটি গঠনের কোন প্রকার নোটিশ না দিয়ে এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি না সাঁটিয়ে অত্যন্ত চতুরতার সাথে ভারমুক্ত হতে কমিটির সভাপতি মনিরুল ইসলাম তালুকদারের নিজ আত্মীয়-স্বজন দিয়ে কমিটি গঠন করেছেন। ঘটনা জানা জানি হলে ছাত্র অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা প্রধান শিক্ষক বাবুল হোসেনের এই অনৈতিক কর্মকান্ডের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি করেন।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন বলেন, কমিটি অনুমোদন ছাড়া কিভাবে প্রকাশ করতে পারি। যারা মানববন্ধন করেছেন তারা বহিরাগত কেউ অভিভাবক নয়। তবে নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের সাথে সংশ্লিষ্ট উপজেলা একাডেমিক সুপারভাইজার ও কমিটি গঠনের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, বিভিন্ন সমস্যার কারণে গোপনে কমিটি গঠন করা হয়েছে। এটা আমার ব্যর্থতা। তবে প্রধান শিক্ষকের দায়িত্ব ছিল কমিটি গঠনের বিষয়ে প্রতিটি ক্লাসের নোটিশ প্রদান করা ও স্কুলের নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি সাঁটিয়ে দেওয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar