1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কলেজ সভাপতি হতে না পেরে অধ্যক্ষের বাড়িতে চেয়ারম্যানের হামলা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কলেজ সভাপতি হতে না পেরে অধ্যক্ষের বাড়িতে চেয়ারম্যানের হামলা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৬৮ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা কলেজের পরিচালনা কমিটির সভাপতি হতে না পেরে গভীর রাতে দলবল নিয়ে অধ্যক্ষের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টুর বিরুদ্ধে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা গ্রামের বাসিন্দা ও বড়ভিটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন সরকারের ছেলে।

এ ঘটনায় নিজের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া ২৫ মে বুধবার ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

জানা গেছে, কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস‍্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ উপজেলার চন্দ্রখানা গ্রামের বাসিন্দা ও ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকারের ছেলে সরকার মনোয়ার পাশাকে বড়ভিটা মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করার জন‍্য ডিও লেটার দেন। তারই প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর গত ১৭ মে ২০২২ তারিখে সরকার মনোয়ার পাশাকে অত্র কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন দেন। তাকে সভাপতি করায় চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

এর সূত্র ধরে আতাউর রহমান মিন্টু ২৪ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ২০/২৫ জন লোক নিয়ে সভাপতির বিষয়ে কথা বলতে অধ্যক্ষের বাড়িতে যান। গভীর রাতে এতসংখ্যক লোক দেখে অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া ঘর হতে বের হননি। এ সময় চেয়ারম্যান অকথ্য ভাষায় গালিগালাজ করে অধ্যক্ষকে ঘরের বাহির হতে বলেন এবং লোকজন সহ ঘরের দরজায় লাথি মারতে থাকেন।

এমন পরিস্থিতিতে ওই অধ্যক্ষ ভীতসন্ত্রস্থ হয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করলে চেয়ারম্যান ও তার লোকজন অধ্যক্ষকে তীব্র গালিগালাজ করে তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এমন ঘটনায় অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া ওই চেয়ারম্যান ও তার লোকজনের দ্বারা অপূরনীয় ক্ষতির আশংকায় রয়েছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন।

বুধবার বিকালে ঘটনা সরেজমিনে তদন্তে আসেন ফুলবাড়ী থানার এসআই রাহাত আলম। তিনি বলেন, ঘটনাটির তদন্ত কাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তদন্ত কাজ পুরোপুরি শেষ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar