1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের সেরা মাদরাসা শিক্ষক হলেন অভয়নগরের ড. আমিন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরের সেরা মাদরাসা শিক্ষক হলেন অভয়নগরের ড. আমিন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩০০ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।। ২০২২ সালে উপজেলা পর্যায় পার হয়ে যশোর জেলার শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষক নির্বাচিত হলেন অভয়নগরের ঐতিহ্যবাহী একমাত্র মাস্টার্স পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার প্রভাষক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম। একই সাথে গাজীপুর রউফিয়া কামিল মাদরাসা উপজেলার সেরা মাদরাসা নির্বাচিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় শিক্ষা সপ্তাহ’২০২২-এ তিনি মাদরাসার বিভাগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাঁকে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করেন।

প্রকাশ থাকে যে, তিনি ইতোপূর্বে ২০১৮ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। শিক্ষাকতা পেশায় তিনি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষক, প্রধান পরীক্ষক, প্রশ্নপত্র তৈরী, মডারেটর ও বহিরাগত পরীক্ষকের দায়িত্ব পালনসহ বাউবি’র এসএসসি প্রোগ্রামের সমন্বয়কারী, টিউটর ও পরীক্ষকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআনে অনার্স ও মাস্টার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জেলার সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় মাদরাসার গভর্নিং বডির সভাপতি এবং অধ্যক্ষ মহোদয়সহ সংশ্লিষ্ট সকলে তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar