1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দ্বিতীয় দফা অভিযানে সাভারে আরো ৩টি ক্লিনিক সিলগালা ও ২টিকে সর্তকবার্তা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দ্বিতীয় দফা অভিযানে সাভারে আরো ৩টি ক্লিনিক সিলগালা ও ২টিকে সর্তকবার্তা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৫৬ জন খবরটি পড়েছেন

শাহীন আহমেদ রাজ, সাভার উপজেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর অনিবন্ধিত ক্লিনিক বন্ধে ঢাকার সাভারে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে ।

দ্বিতীয় দফা অভিযানে আরও ২টি ক্লিনিক ও একটি ডায়গনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়েছে।সেইসাথে দুটি হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করার নির্দেশনা দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২৯ মে) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার নির্দেশনা মোতাবেক সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিস্ট) ডা. নাজমুল হুদা মিঠুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েদুর রহমান, কার্ডিওলোজিস্ট ডা. আশরাফ ও পুলিশ সদস্যবৃন্দ।

ওই অভিযানে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের শর্তাবলি পূরণ না করায় সাভার পৌরসভার আনন্দপুর এলাকার দেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, উলাইল বাসস্ট্যান্ড এলাকার যমুনা ডিজিটাল হাসপাতাল এবং হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে সিলগালা করে দেওয়া হয়। একইসঙ্গে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার সাভার স্পেশালাইজড হাসপাতাল এবং আনন্দপুর এলাকার ভার্ক মা ও শিশু ক্লিনিককে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আপডেট করার নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিডিটেলিগ্রাফ কে বলেন, সাভার উপজেলায় স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট একটিও অবৈধ প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।সকল অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar