1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১বিজিবির উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী বিতরণ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১বিজিবির উদ্যেগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩২০ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড় ।। নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির উদ্যেগে অসহায় এবং হতদরিদ্র রোগীদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার লেংগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন কলমামাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. আবুল হাশেম, লেংগুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, লেংগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, ৩১বিজিবির এডি মমিনুল হক, লেংগুড়া বিওপির সুবেদার মো. সেলিম ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, নূরুল ইসলাম নুরু, সুলতান মিয়া, আতিকুর রহমান, আলী নেওয়াজ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে যেসকল চিকিৎসকরা সেবা প্রদান করেন তারা হলেন, বারহাট্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. প্রিয়াংকা রানী দাস, ডা. মাহেরা জামিম মীম, মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কবির হাসান। লেংগুড়া ইউনিয়নের প্রায় ৫শ অসহায় এবং দরিদ্র রোগীদের মাঝে এই সেবা দেওয়া হয়। বাড়ির কাছে বিনামূল্যে এই সেবা পেয়ে রোগীরা খুব খুশি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar