1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন,স্মারকলিপি পেশ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন,স্মারকলিপি পেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।।
শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে অভয়নগরে কলেজ শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর-খুলনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।

শিক্ষক সমিতির নেতারা বলেন, সারাদেশে শিক্ষকদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এমনকি হত্যা করা হচ্ছে, তাতে আমরা প্রতিনিয়ত শঙ্কায় থাকি। এভাবে চলতে থাকলে হয়তোবা আমরাও হামলা বা হত্যার শিকার হবো। তাই অবিলম্বে শিক্ষক হত্যা ও লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যাতে করে আমরা সম্মান নিয়ে শিক্ষকতার মতো মহান এই পেশায় নিজেদের নিয়োজিত রাখতে পারি এবং ভবিষ্যতে কেহ যাতে শিক্ষকদেরকে লাঞ্ছিত করার সাহস না পায়, শিক্ষকগণ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ক্লাসে পাঠদান করতে পারেন।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ইউএনও মেজবাহ উদ্দীনের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar