1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিয়েছেন- এমপি মিলন - bdtelegraph24.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ার ৯ ইউনিয়নে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় নেত্রকোণায় আবাসিক বাসায় ভারতীয় চোরাই পণ্যের গুদাম, চক্রের হোতা আটক দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রেখেছিল: ডিএসসিসি প্রশাসক কালিয়াকৈরে কলোনিতে অগ্নিকাণ্ড: ৮ কক্ষের মালামাল পুড়ে ছাই কুষ্টিয়ায় লালন মাজার এলাকায় হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী ভূমিহীনদের চাকরি না দেওয়ার বিধান কোথায়, প্রশ্ন শিক্ষামন্ত্রীর চাকরিপ্রার্থীর ভেরিফিকেশনে বাধা: জমিহীন তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিবেশী ডিমের কুসুম খেলে কি হার্টের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ পাকিস্তানি নারী এজেন্টের সঙ্গে তথ্য পাচার: ভারতীয় নৌবাহিনীর নাবিক গ্রেপ্তার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

বর্তমান সরকার মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব দিয়েছেন- এমপি মিলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২৮০ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বর্তমান সরকার জেনারেল শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকেও যুগপযোগী করে তুলেছে। আগে মাদসায় শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। কিন্তু এখন মাদরাসার পাঠ্যসূচীতে সব ধরণের শিক্ষার ব্যবস্থা রয়েছে। শরিবার (৩০ জুলাই) শরণখোলা উপজেলার সর্বদক্ষিণের সুন্দরবন ইসলামিয়া দালিখ মাদরাসায় এক মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ্যাডঃ আমিরুল আলম এমপি এ কথা বলেন।

এমপি আমিরুল আলম মিলন তার বক্তৃতায় অবহেলিত ওই মাদরাসাটিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, একাডেমিক ভবন, সীমানা প্রাচীর নির্মাণ খেলার মাঠ সংস্কার, এবং আসবাবপত্র প্রদানের আশ্বাস দেন।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শাহীন হাওলাদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী, থানার ওসি মো. ইকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন, মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, মাদরাসার সুপার মাওলানা জামাল উদ্দিন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য জিয়াউল হাচান তেনজিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

পরে এমপি আমিরুল আলম মিলন বিকেল ৫টায় শরণখোলা উপজেলা সদরের কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নামে তিন শতক খাস জমি ইজারা প্রদান করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar