1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা, ১ সিলগালা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

শরণখোলায় ৩ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা, ১ সিলগালা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় লাইসেন্স নবায়ন না থাকায় তিনটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে মালিকের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর ই আলম সিদ্দিকী। অভিযানকালে শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বস ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়ন না করেনি। এই অপরাধে উপজেলা সদর রায়েন্দা বাজারের পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, সুন্দরবন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার করে এবং পূর্ব খোন্তাকাটার হাতেম আলী ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আমতলী এলাকায় ডক্টরর্স চেম্বার নামে একটি ক্লিনিক সিলগালা করে দেয়া হয়েছে।

পরে পাঁচ রাস্তার মোড়ে গাঁজা সেবনের অভিযোগে নয়ন (২০) ও নাজমুল (২৫) নামের দুই যুবককে এক সপ্তাহের জেল ও দুইশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar