1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলার মানুষ যেন সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয়-উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

মোংলার মানুষ যেন সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয়-উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৪ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সভায় বক্তব্য রাখেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রলায়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

এসময় তিনি বলেন, কোন অবস্থাতেই মোংলার মানুষ যেন সু-চিকিৎসা থেকে বঞ্চিত না হয়। হাসপাতালটা আমাদের, তাই এটার পরিচর্যা আমাদেরই করতে হবে।মোংলাবাসী যেন চিকিৎসার জন্য কষ্ট না করে। হাসপাতাল কোনভাবেই ময়লা করা যাবে না। এ বিষয়ে কড়া নজরদারি রাখতে হবে। আর হাসপাতালের কোন যন্ত্রপাতি নষ্ট হলে তাহলে তা দ্রুত সময়ের মধ্যে ঠিক করতে হবে।

উপমন্ত্রী হাবিবুন নাহার হাসপাতালের সর্বাঙ্গীণ উন্নতি করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, রোগীদের সেবাদানের ক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের আরও আন্তরিক হতে হবে। হাসপাতালটি এই অঞ্চলের সবচেয়ে বড় এবং নির্ভরতার প্রতীক। সাধারণ মানুষের রোগশোকের একমাত্র অবলম্বন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই সেবার মান উন্নত করার ওপর আরও মনোযোগী হওয়া দরকার।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar