অভয়নগর (যশোর) প্রতিনিধি।
অভয়নগরে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া সরকারি কলেজ চত্বরে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, মাদরাসার শিক্ষক ও কলেজের শিক্ষকেরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে। পরে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম, কলেজ অধ্যক্ষ আবদুল লতিফ, শফিকুল ইসলাম, খায়রুল বাশার, স্কুল শিক্ষক নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তপন মন্ডল প্রমুখ।